1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ১৪তম ব্যাচের এমটিও (আইটি) ও এমটিও (ল) এর জন্য আলাদা দুটি ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। গত ২৭ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ ২০ জন এমটিও (আইটি) দের নিয়ে প্রথম দফায় ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়।

এমটিও (আইটি) কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে নবীন কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের তাগিদ দেন, একইসাথে তিনি ব্যাংকিং খাতে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি হওয়ার জন্য তরুণ কর্মকর্তাদের আহ্বান জানান। অপরদিকে এমটিও (ল) এর ২০ জন কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয় গত ৩ আগস্ট।

এটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসাইন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, বিআইবিএম এর ডাইরেক্টর ট্রেনিং মোঃ আলমগীর, প্রফেসর মোঃ মহিউদ্দিন সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ ফয়সাল হাসান ও ফ্যাকাল্টি মেম্বার মাহমুদুল আমিন মাসুদ এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিকসহ অন্যান্য অনুষদ সদস্যরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর