1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে কক্সবাজারে শুরু হলো বাংলাদেশ ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৪

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

গ্রাহকদের ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে শুরু হলো গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৪। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় ২১ সেপ্টেম্বর কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমীন। ৫ (পাঁচ) দিনব্যাপী অনুষ্ঠিত গ্রাহক সচেতনতা সপ্তাহ ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেষ হবে।

অনুষ্ঠাানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম অফিস মোহাম্মদ আশিকুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক (এফআইসিএসডি) মোহাম্মদ মহসিন হোছাইনী এবং মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের স্ট্রাটেজিক কম্যুনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহেনুর আলম। দিনব্যাপী আয়োজনে অতিথিবৃন্দের মূল আলোচনার পাশাপাশি ছিলো ব্যাংকিং সেবার বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক অডিও ভিজ্যুয়াল প্রদর্শন ও প্রেজেন্টেশন।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চট্টগ্রাম ও কক্সবাজার অ লের শাখাসমূহের ১৭০ জনেরও অধিক কর্মকর্তা ও গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনায় প্রধান অতিথি বলেন, গ্রাহকই হলো আর্থিক সেবার প্রাণ। ব্যাংকিং কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে ব্যাংকারদের পাশাপাশি গ্রাহকদের মাঝেও সচেতনতা তৈরি অনেক গুরুত্বপূর্ণ। তাই গ্রাহকসেবা নিশ্চিতকরণে ব্যাংকারদের সচেতন থাকার পাশাপাশি গ্রাহকদেরকেও সচেতন করে গড়ে তোলার বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর