1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মার্কেন্টাইল ব্যংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২রা জুন ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেড এর চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ- আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, সম্মানিত শেয়ারহোল্ডার জালাল হোসেন খান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

এদিন মাস্টারকার্ডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করা হয়। মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি’র হাতে লাইসেন্স তুলে দেন। এসময় মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা বিশ^ব্যাপী মাস্টারকার্ডের সকল সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে কেক কেটে বর্ণিল সাজে দিবসটি উদযাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি তাঁর বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ সব সূচকে অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, গত ২৫ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আর নতুন ঋণ দেয়ার ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে। গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করারও আশ্বাস দেন তিনি।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর