1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মাভাবিপ্রবিতে এনআইবি’র গবেষণার বিষয়ক সেমিনার

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এনআইবি’র গবেষণা সুবিধাদি ও সেবা কার্যক্রম বিষয়ে অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায়  বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ভবনের সেমিনার অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন, স্পিকার ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ উজ্জল হোসেন।
এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে আগত সম্মানিত অতিথি কেশব চন্দ্র দাস , ড. আবু হাশেম ও ড. শামীমা আখতার শারমিন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ উজ্জ্বল হোসেন ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির ৭টি বিভাগ নিয়ে আলোচনা করেন , পাশাপাশি এনআইবিতে  শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফেলোশিপসহ অনান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি এনআইবি’র ডিএনএ সিকুয়েন্সিং, মলিকুলার ডায়নামিক সিচুয়েশন, উদ্ভিদের রোগ নির্ণয়, পশু/খাদ্যে প্রানী প্রজাতির উপস্থিতি নির্ণয়সহ অন্যান্য সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ উজ্জল হোসেনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন মো. আরিফ হোসেন ও সুমাইয়া জান্নাত।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর