1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভূমিহীন, গরীব ও অসহায় কৃষকরা। শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার কোচরা বাদলঘাটা স্কুল বাজারে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহব্বায়ক ওবায়দুল হক, উপজেলা বিএনপির সদস্য আঃ কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন হিল্লোলসহ জিয়ার আলী, নূর মোহাম্মদ, আফরোজা খাতুন নাসির উদ্দিন প্রমূখ।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মান্দা বিলে বহু জমি সরকারী খাস হিসেবে রয়েছে। আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ পূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন, কারো কারো দলিলপত্রও রয়েছে। বিগত আওয়ামী সরকারের সময় এলাকার কিছু ভূমিদস্যু এসব সরকারী জমি সহ ব্যক্তি মালিকানারও কিছু জমি জোরপূর্বক ভোগ দখল করতো। তারা এক বিঘা খাস জমি লীজ নিয়ে ২০ থেকে ৫০ বিঘা জমি অন্যায় ভাবে ভোগ দখল করেছে। বর্তমানে ০৫ আগস্টের পট পরিবর্তনের পর এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলের সরকারী খাস জমি আওয়ামী ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সোচ্চার হলে তারা বিষয়টি ভিন্নখাতে পরিচালনা করার অপচেষ্টায় লিপ্ত হন।

তারা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা তাদের অপকর্ম ঢাকতে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু এবং স্থানীয় বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনয়ন করে মানববন্ধন করে। প্রকৃতপক্ষে তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাদের সাথে এ ঘটনার কোন সম্পৃক্ততা নেই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর