1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মানসম্মত যুগোপযোগী শিক্ষা বিকাশে অঙ্গীকারাবদ্ধ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত
বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী অদ্য ০৮ জানুয়ারি ২০২৫ বুধবার পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব(প্রশাসন) জনাব মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব মো. হুমায়ন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কাজ করার অঙ্গীকার করেন। চেয়ারম্যান মহোদয় তাঁর অফিস কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর