1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই- আল্লামা ইমাম হায়াত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পঠিত
ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই।
তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বালুর মাঠে ইনসানিয়া জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতি জীবন স্বাধীনতাকে  ধংস করার অধিকার হরণ করার লুটতরাজের, খুন, জুলুমের, মিথ্যা রাহবার রাজনীতি। আমরা সেগুলোকে সমর্থন করতে পারি না। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে বুঝতে হবে ভোটের সাথে ঈমান জড়িত। আমরা ঈমানদার হিসেবে মিথ্যা জুলুমকে ভোট দিতে পারি না। আমি মানুষ হিসেবে মানবতা বিরোধী অপরাজনীতিকে, বস্তুবাদকে, অধর্ম ও উগ্রবাদকে ভোট দিতে পারি না।  ইনসানিয়াতকে ভোট দেওয়া আল্লাহ রাসুলের পক্ষে থাকা। ইনসানিয়াতকে ভোট দেয়া, কারবালার পক্ষে ভোট দেয়া। সব মানুষকে দ্বীনকে রক্ষা করার পক্ষে ভোট দেয়া, নিজের জীবনের অধিকার, স্বাধীনতার রক্ষা করা। ইনসানিয়াত কে ভোট দেয়া মানে নিজেকে রক্ষা করা।
আগামী নির্বাচনের তিনশো আসনে ইনসানিয়াতকে ভোট দিয়ে ইনসানিয়াত রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে অবলম্বন করা। বাংলাদেশের উসিলা করে সারা দুনিয়াকে মানবতার দুনিয়ায় পরিণত করতে হবে। সত্য মানবতার ধারাকে বিজয়ী করতে হবে। মিথ্যা এবং জুলুম অবিচার ধ্বংসযজ্ঞকে দূর করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হাদিস বিশারদ ও তফসিরকারক আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে বিপুলসংখ্যক নারী পুরুষ সহ কেন্দ্রীয় এবং জেলা ইনসানিয়াত বিপ্লবের নেতা-কর্মীরা  উপস্থিত হন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর