1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মানবতায়-“৯৪” গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত

রাজধানীর ডেমরা ছোট পাইটি আমবাগান এলাকার মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় মানবতায়-“৯৪” গ্রুপের পক্ষ থেকে “মৃত ও জীবিত সকল ৯৪” বন্ধুদের জন্য দোয়া কামনায় দৃষ্টি প্রতিবন্ধী ও এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার ২৩ মার্চ এই ইফতার মাহফিলের কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচির আওতায় ১৫৫ জন এতিম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ইফতার এবং ভালো খাবার সরবরাহ করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় পড়াশোনা করা এসব শিক্ষার্থীদের কারও বাবা নেই, কারও মা নেই; আবার কারও বাবা-মা কেউই নেই। সব সময় ভালো খাবার জোটেও না। ২৩ মার্চ এই শিক্ষার্থীরা রমজানের ইফতার পেয়ে উচ্ছ্বসিত এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা।

সবাই আনন্দ-উৎসবের সঙ্গে ইফতার করেন। ছিল মৌসুমী ফল তরমুজ, আপেল,মালটা,কলা, খেজুর এবং সুস্বাদু মোরগ পোলাও।

মানবতায়-“৯৪” গ্রুপের এই আয়োজনের প্রশংসা করে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ বিডিটামস২৪ কে বলেন, ‘এটি খুব ভালো একটি উদ্যোগ। ছোট্ট অসহায় শিশুদের নিয়ে ইফতার করা এক ভিন্ন অভিজ্ঞতা। সারা দিন অনাহার যাপন শেষে যখন ইফতার সামনে আসে, তখন এমনিতেই মন ভালো হয়ে যায়। আর আজ মানবতায়-“৯৪” গ্রুপের কল্যাণে এই এতিম শিশুদের হাসিমুখ দেখে মন ভরে গেল। মানবতায়-“৯৪” গ্রুপের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
সংগঠনটি দীর্ঘ বছর ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর