1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এমজেএফ-এর জোর আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

১৮ মে ২০২৫-মাগুরায় সম্প্রতি সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ)। বিশেষ করে নিহতের ১৪ বছর বয়সী বড় বোন, যিনি নিজেও একটি বাল্যবিবাহের শিকার, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমজেএফ জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ভুক্তভোগীর পরিবার বর্তমানে মূল অভিযুক্ত ব্যক্তির পরিবারের-যারা একইসাথে ভিকটিমের বোনের শ্বশুরবাড়ির সদস্য-পক্ষ থেকে হুমকি ও সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। যদিও মূল অভিযুক্তের বিরুদ্ধে আদালত দণ্ড প্রদান করেছে, অন্যান্য অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে, যা পরিবারের জন্য বাড়তি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পরিবারটি যে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা প্রকাশ করেছে, তা কোনভাবেই অবহেলা করা উচিত না। আমরা যথাযথ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, যাতে এই পরিবার আর কোনো সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার না হয়।

এমজেএফ আরও একবার মনে করিয়ে দেয় যে, এই ঘটনাটি বাংলাদেশের নারী ও শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। মাত্র ১৪ বছর বয়সেই একটি মেয়ের বিয়ে হওয়া এবং তার বোনের হত্যাকাণ্ডের শিকার হওয়া এ দেশের শিশু নির্যাতন, ধর্ষণ ও বাল্যবিবাহের মারাত্মক সমস্যাগুলোর প্রমাণ বহন করে। এমজেএফ সরকারের কাছে অনুরোধ জানায়, এসব অপরাধ প্রতিরোধে এবং দেশের প্রতিটি মেয়েশিশুর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা স্পষ্টভাবে তুলে ধরতে।

মানুষের জন্য ফাউন্ডেশন নিহত কিশোরীর পরিবারের প্রতি সংহতি জানায় এবং বিচার, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর