1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায়। চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায় অধ্যয়নরত বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা।

বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব:)। আনন্দমুখর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা।

গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখার উপাধ্যক্ষ শায়লা ফারজানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ পুরস্কার তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি এবং শিক্ষামূলক নাটিকা পরিবেশন মুগ্ধ করে উপস্থিত সকলকে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর