1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ করে স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের (বাংলা মাধ্যম) কোমলমতি শিক্ষার্থীরা।

গত ২২ মে অনুষ্ঠিত ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর আনন্দমুখর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অবদান নিয়ে কথা ও আলোচনার পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকলকে।

 

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর