1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আনন্দমুখর এই পুস্কার বিতরণীর আয়োজন করা হয় গত ১১ ডিসেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম।

বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মমতাজ বেগম। তিনি বিজয়ীদের অভিবাদন জানিয়ে বলেন, ‘মাইলস্টোন কলেজ ছাত্রীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না। এখানে ছাত্রীদের সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে যাতে তারা জীবনকে নির্মাণ করতে পারে মানবিক মানুষ হিসেবে।’ মিসেস মমতাজ বেগম ছাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘তোমরা অর্জিত শিক্ষাকে বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর