1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

নজরকাড়া নানাবিধ আয়োজনমালার মধ্যদিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৪ ফেব্রুয়ারি, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আয়োজন করা হয় এই মনোজ্ঞ অনুষ্ঠানের। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সম্মানিত সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। মনমাতানো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন প্রমুখ। নবীনদের মনোমুগ্ধকর বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ, উপাধ্যক্ষবৃন্দ, কলেজের পরিচালকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের সম্মানিত সংসদ সদস্য মো. খসরু চৌধুরী তাঁর বক্তব্যকালে শিক্ষা প্রসারে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল নুরন নবীর ভূয়সী প্রশংসা করেন। কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান সুন্দর, সুশৃংঙ্খল অনুষ্ঠান আয়োজনের জন্য। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন-স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি বলেন-মানবজীবনে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, স্বনির্ভরতা, দুরন্ত গতিবেগ, সৃজন, নির্ভীকতা, সংস্কৃতিবোধ ও স্বদেশপ্রেম।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের একক ও দলগত গান, নৃত, নাটিকা, ফ্যাশন শো’র মতো নজরকাড়া পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের বিশেষ আকর্ষণ ছিলো জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শীর পরিবেশনা যা নবীনবরণ অনুষ্ঠানের নান্দনিকতাকে করে আরও বেশি আনন্দময়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর