1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে।

গত ০২ ডিসেম্বর, সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আনন্দমুখর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

এসময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ উম্মে সালমা রউফ, একাডেমিক পরিচালক জিয়াউন নাহার, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর