1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মাইলস্টোন কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে।

গত ১৪ মার্চ অনুষ্ঠিত মেলার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান খান এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো.মাসুদ আলম প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় মাইলস্টোন কলেজে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে অধ্যয়নরত নবম, দশম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্ভাবিত ২০৪টি প্রকল্প প্রদর্শিত হয়। অধ্যক্ষ এবং সম্মানিত অতিথিরা ছাত্রছাত্রীদের নিজস্ব বিজ্ঞান ভাবনা থেকে স্থাপিত মেলার প্রতিটি বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন। এসময় বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীরা তাদের স্থাপিত আবিস্কারগুলো নিয়ে অতিথিদের সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিজ্ঞান মেলার আয়োজন নিয়ে মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাবের সভাপতি উপাধ্যক্ষ মো.মিজানুর রহমান খান বলেন,‘শুরু থেকেই বিজ্ঞানবান্ধব প্রতিষ্ঠান হিসেবে মাইলস্টোন কলেজের সুখ্যাতি রয়েছে। এখানে ছাত্রছাত্রীরা বিজ্ঞান অনুশীলনের সকল ধরনের সুযোগ সুবিধা পায় যার ধারাবাহিকতায় এই বিজ্ঞান মেলার আয়োজন।’ উপাধ্যক্ষ মিজানুর রহমান খান জানান, মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রতি বছর বড় ধরনের একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আজকের মেলাটি মূলত: আসন্ন মেলার প্রস্তুতি পর্ব যাতে ছাত্রছাত্রীরা তাদের আবিস্কার নিয়ে আরও বেশি গবেষণার সুযোগ পায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর