1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা। প্রাণবন্ত এই কর্মশালায় অংশগ্রহণ করেন নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

২৮ আগস্ট ২০২৫, মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক-কথাসাহিত্যিক আনিসুল হক। ২১তম বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। বিতর্ক শেখার কর্মশালায় সকলকে স্বাগত জানান মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর-সহযোগি অধ্যাপক মোহাম্মদ শাফায়েত উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক সোহেলী নাজির।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন অডিটোরিয়ামে আয়োজিত বিতার্কিক বিনির্মাণের তিন দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ৬০০ এর অধিক তরুণ বিতার্কিক। ২১তম বিতর্ক কর্মশালার শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক আনিসুল হক এ সময় বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যাদের হারিয়েছি, তাদের ভোলা যাবে না। সব সময় তাদের শ্রদ্ধা করতে হবে। ভালোবাসতে হবে। স্মরণে রাখতে হবে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে শিক্ষার্থীদের নিজেদের ভালোভাবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আনিসুল হক বলেন, জীবন থেমে থাকবে না। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের গড়ে তোলার মধ্য দিয়েই হারানো স্বজনদের শ্রদ্ধা জানাতে হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর