1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে তারুণ্যের উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এমন স্লোগানকে সামনে রেখে একই সময় উৎসব অনুষ্ঠিত হয় উত্তরার গরিব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাস এবং ডিয়াবাড়িতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে।

গত ২৬ জানুয়ারি, দিনের প্রথমভাগে আনন্দমুখর পরিবেশে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান, উম্মে সালমা রউফ, ইফতেখার হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উৎসব পরিদর্শন করেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। উদ্দীপনায় মুখরিত তারুণ্যের উৎসবে ছাত্রছাত্রীদের প্রতিটি স্টল ধারণ করেছে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পুনর্জাগরণের কথা।

আয়োজন সম্পর্কে কথা বলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি জানান, আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যার প্রধান স্তম্ভ হবে তারুণ্যের অপার সম্ভাবনাময় শক্তি। আজকের উৎসব সেই ভবিষ্যৎ উপলব্দির জন্য, একদিন তরুণরা যা বাস্তবায়ন করে দেখাতে পারবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর