1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন কলেজে এইচএসসি ২২তম ব্যাচের ব্যাজ প্রদান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো এইচএসসি ২০২৩-২৪ সেশনে অধ্যয়নরত ২২তম ব্যাচের বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠান-২০২৪।

উত্তরা মডেল টাউনের গরীব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে আয়োজন করা হয় গৌরবময় এই ব্যাজ প্রদান অনুষ্ঠান। গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত উদ্দীপনাময় ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

বার্ষিক ব্যাজ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং উপাধ্যক্ষ (শিক্ষা) মিজানুর রহমান খান প্রমুখ। মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী।
নান্দনিক আয়োজনে দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যমের ছাত্র মো. তাসনিম ভূঁইয়া প্রতিককে প্রদান করা হয় ২২তম ব্যাচের কলেজ ক্যাপ্টেন ব্যাজ।

এছাড়াও সাত ক্যাটাগরিতে দ্বাদশ শ্রেণির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ১১৬ জন ছাত্রছাত্রীকে মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর