1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ (বুধবার) ভোর ৬টায় নয়া পল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ।

সেখান থেকে ঢাকায় ফিরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুস্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ।  ওইদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতা-কর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর