1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মহান মে দিবস উপলক্ষে ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিশাল র‍্যালি।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১২০ বার পঠিত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ১লা মে ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিশাল র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। র‍্যালিটি রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরে নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিকে মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।

তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং জাতির পিতা মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং তিনি শ্রমিকদের জন্যও নতুন বেতন কাঠামো ঘোষণা করেন।

তীব্র দাবদাহ উপেক্ষা করেও কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর