1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মসজিদে নববীতে রমজানের প্রথম ১৫ দিনে  দেড় কোটি মুসল্লি

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত

পবিত্র রমজান মাসের প্রথম ১৫দিনে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন দেড় কোটি মুসল্লি। মক্কা শরীফে উমরাহ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। দেড় কোটি মুসল্লির মসজিদে নববীতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সৌদির এক কর্মকর্তা।

কাবা ও মসজিদে নববীদের দায়িত্বে থাকা জেনারেল অথরিটির তথ্য ও পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা সুলতান আল বাদ্রি জানিয়েছেন, যেসব মুসল্লি মসজিদে নববীতে এসেছিলেন তাদের স্বাগত জানানোর পাশাপাশি বেশ ভালোভাবে পরিকল্পিত সেবা দেওয়া হয়েছে।

মদিনার মসজিদে নববীর পাশেই অবস্থিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা শরীফ। এই রওজা শরীফের পাশে নামাজ আদায়ের জন্য ৫ লাখ মুসল্লিকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। বছরের সবদিনই মক্কা ও মদিনায় যান হাজার হাজার মুসল্লি।

রমজানে মক্কায় আসা সব মুসল্লি যেন অন্তত একবার ওমরাহ করার সুযোগ পান সেটি নিশ্চিতে এবার একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দিয়েছে সৌদির সরকার। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে অন্যান্য আরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর