1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জাকির হোসেন বাবলুর মতবিনিময়

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার , প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায় এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী।
এর আগে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় জাকির হোসেন বাবলু বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখানো শেষ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের সত্য প্রকাশে কোনো বাঁধার সৃষ্টি করবে না। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা পরিপূর্ণতা পায় না। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আলম খসরু, সদস্য সচিব সোহেল খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর