1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা ব্যাহত হওয়ার প্রতিবাদে সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়। একইসাথে অনতিবিলম্বে সোহাগ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। এসব বিক্ষোভ থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

ময়মনসিংহ জেলার টাউনহল অডিটোরিয়াম কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এসময় জেলার প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান জিম ও সঞ্চালনা করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো:রুকনুজ্জামান রুকন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহীন আহমেদ সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর