1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ জামায়াতের নব-নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলনে নব-নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ নভেম্বর)  ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরে মোমেনশাহী (ডিএস) কামিল মাদরাসায় ময়মনসিংহ মহানগরীর  রুকন সম্মেলনে নব-নিবর্বচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে মহানগর সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
ড. সামীউল হক ফারুকী নব-নির্বাচিত আমীর হিসেবে মাওলানা কামরুল আহসান এমরুল- কে শপথ পাঠ করান। উপস্থিত সকলের প্রতি দাওয়াতী কাজের মাধ্যমে সংগঠন করার আহবান জানান।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের এই দায়িত্বশীল নির্বাচন প্রক্রিয়া খুবই সুষ্ঠু সুন্দর । খুব স্বচ্ছভাবে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচন করা হয়। মহানগর আমীরকে আমরা সব সময় সাংগঠনিক কাজে সহযোগিতা করবো। আমারা সকল পেশাজীবী সংগঠন সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ।  সবাই মিলে এই অঞ্চলের মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।
রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,  ময়মনসিংহ মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, সাংগঠনিক থানা শাখার আমীর ও সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর