1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার (২৪ জুন) রাত ১১টা থেকে গ্যাস পাচ্ছে না ময়মনসিংহ ও নেত্রকোনার তিতাসের গ্রাহকরা।

জানা গেছে, সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। ডিফেং ইকোনমিক জোনে একটি ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সরানোর জন্য আমাদের টিম সোমরাত রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর