1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ সভা অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পঠিত
মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প সম্প্রসারণ বিষয়ক এক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনোভেশন ফান্ডিংয়ের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ এবং প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মুরমু।
বক্তারা বলেন, এই ৪৮ দিনের প্রশিক্ষণ প্রকল্প শিক্ষার্থী কৃষকদের হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি, বাজারজাতকরণ কৌশল ও আয়ের নতুন পথ সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে।
প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, এ ধরনের প্রকল্প তরুণ প্রজন্মকে কৃষিতে আগ্রহী করবে এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে। কৃষি শুধু জীবিকা নয়, এটি উন্নয়নের অন্যতম হাতিয়ার।
সভায় উপজেলা এলাকার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮ দিনের মধ্যে কৃষিজ ফসল উৎপাদন ও বিপণনসহ নানা বিষয়ে করণীয় তুলে ধরা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর