1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার পঠিত
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি । এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় শিক্ষাবোর্ডের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে ফলাফল ঘোষনা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড.মো.শহীদুল্লাহ।
তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। পাসের ৫৮ দশমিক ২২ শতাংশ। এরমধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪জন।
জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার জিপিএ ৫ এর দিক দিয়ে এগিয়ে রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১ টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান। তবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এবারও ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে।  এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাস করেছে। আর জিপিএ – ৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার এই ফলাফলে  সন্তুষ্ট প্রকাশ করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর