
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জনাব আলী মাস্টার ফুটবল একাডেমি এবং রাইডার্স ফুটবল এসোসিয়েশন অংশগ্রহন করে।
জনাব আলী মাস্টার ফুটবল একাডেমি ২-১ গোলে রাইডার্স ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে। ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল।
মাহফুজুর রহমান খান শাহান এস সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিলন খান,বিশিষ্ট ব্যবসায়ী বিপুল ভুইয়া, আলী হায়দার খান রানা, ফরিদ আহমেদ উজ্জ্বল প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।