1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিরনের শোডাউন

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে তৃণমূল নেতাকর্মী নিয়ে শোডাউন করেছে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলটির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এই বিএনপি নেতা।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বর্নাঢ্য র‌্যালী আয়োজনের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশি হিসাবে নিজের অবস্থান জানান দেন এই বিএনপি নেতা।
এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে বর্নাঢ্য এই র‌্যালীতে অংশগ্রহন করেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে আহম্মেদ তায়েবুর রহমান হিরন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসাবে পরিচিত। ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি অসংখ্যা মামলায় আসামি হয়ে বহুবার কারাভোগ করেছেন। এর মধ্যদিয়ে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এ কারণেই আগামীতেও তিনি এই আসনে ধানের শীষের মনোনয়ন পাবেন বলে নেতাকর্মীরা আশাবাদী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর