1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে বাবার কুড়ালের কোপে শিশু পুত্র খুন

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বাবার কুড়ালের কোপে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শিশু ছেলে মোবারক হোসেন।  (৩০ জুলাই) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবা নূরুল আমীন (৩৫) রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। তবে দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন। ঘটনার দিন বিকেলে নূরুল আমীন বাড়ির সামনে বৃষ্টিতে ভিজতে ছিলেন। এ সময় তার ছেলে মোবারক হোসেন ছাতা নিয়ে বাবার কাছে এগিয়ে গেলে, হঠাৎ পাশেই থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় সজোরে কোপ দেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত মোবারক হোসেনকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই মোবারক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত পিতা নূরুল আমীনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকালে নূরুল আমীনের হাত কাটা অবস্থায় পাওয়া যায়। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর