1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি নেতা আবু ওয়াহাব

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বন্যাদুর্গতদের মধ‍্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বুধবার (৯ অক্টোবর) ধোবাউড়া উপজেলার সদর, পোড়াকান্দলিয়া ও বাঘবেড় এলাকায় দুর্গতদের মধ‍্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় বন্যাদুর্গতদের উদ্দেশ্যে ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিএনপি গণমানুষের দল। দেশের যেকোনো দুর্যোগে বিএনপি পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা রাতদিন বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বিএনপির এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি মিনহাজুল আবেদিন রাসু, গৌতম, যুগ্ম সম্পাদক নাহিদ, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারণ সম্পাদক তিথি, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, সেলিম সাজ্জাদ, যুবদল নেতা আলমগীর, ঝিকু, মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর