
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দরিদ্র, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ডে শহীদ শাহরিয়ার বিন মতিন গোলচত্বর এলাকায় খাবার বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
আয়োজন করে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরাম। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই খাবার বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের সদস্যরা বক্তব্য রাখেন। পরবর্তীতে অনুষ্ঠানস্থলে উপস্থিত দরিদ্র, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিয়াম আহমেদ ও শেখ সোহেল। খাবার বিতরণ উদ্বোধন করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, ঈশ্বরগঞ্জের বীর সন্তান শেখ শাহরিয়ার বিন মতিনের পিতা মো. আব্দুল মতিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের চিফ এডভাইজার মো. তারেক ইবনে মুজিব। আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের সদস্য আরিফ আল মামুন, শিমুল হাসান, আরিফুল ইসলাম সাজিদ, শরিফুল ইসলাম রিয়াদ, আসাদুল্লাহ সোহান, আশিকুর রহমান, শ্রাবণ, শাওন, রিয়ান, প্রান্ত, শুভ রহমান, সাব্বির আহমেদ, সামাদ, মিঠু, নয়ন, হৃদয়সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।