1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হিরা মিয়া (৫০) নামে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা মিয়া পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি আশেপাশের অঞ্চল থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রোববার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই গাছের ডাব পাড়তে গাছের ওপরে উঠেন।

এসময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনেন।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর