1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্টের উদ্যোগে শুরু হচ্ছে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট

মনিরুজ্জামান, ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত
ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্ট এর উদ্যোগে ২০২৪ জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম- সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পোস্টার উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গত রাতে রফিক উদ্দিন স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার ১ নং সদস্য এনামুল হক আকন্দ লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া ট্যালেন্ট হান্ট আহ্বায়ক ও সদ্য বিদায়ী দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া ট্যালেন্ট হান্টের সদস্য সচিব ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আল মুজাহীদুল হক প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এখন মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও যুবকরা খেলাধুলা বাদ দিয়ে মাদকের দিকে দাবিত হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে যদি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো তাহলে কিন্তু তারা খেলার মাঠেই পড়ে থাকতো। আমরা চেষ্টা করব প্রতি ওয়ার্ডে ও জেলায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার জন্য। আমাদের এ টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক মতানৈক্য দূর করে মাঠ থেকে খেলোয়াড় তৈরী করা। তিনি টুর্নামেন্ট পরিচালনা করতে সকলের সহযোগিতাও চেয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  জাতীয় দলের সাবেক  ক্রিকেটার হারুন উর রশীদ লিটন,  জাকির হোসেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ মামুনুর রশীদ তারাসহ সাবেক খেলোয়াড়বৃন্দ ।
এ সময় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর