1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া 

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে যুবদল। এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। 
গতকাল শনিবার বাদ আছর ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজ সংলগ্ন একটি মাদরাসায় এই দোয়া মাহফিল করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর মনি এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস.এম দেলওয়ার জাহান জিমি, সাবেক ছাত্রনেতা রায়হান রহমান মুন্না, মেহেদী হাসান মাহিন, যুবদল নেতা ইমতিয়াজ আমিন, দেওয়ান রনি, আসাদুজ্জামান, মমিনুল ইসলাম হাদিস, উদয় আহমেদ প্রমূখ। এসময় মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
যুবদল নেতা মুনতাসীর মনি খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়া গনতন্ত্রের আপোষহীন নেত্রী। গনতন্ত্রের জন‍্য তিনি কারাভোগ করেও আপোষ হননি। তার হাত ধরেই এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ্ বেগম জিয়াকে সুস্থতার সহিত দীর্ঘায়ু দান করুন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর