বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফুল ইসলামের প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
এ সময় সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্ট বন্টনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিগত সময়ে সরকারের উন্নয়ন বরাদ্দ সুষ্টভাবে বন্টন হতো না। সবকিছু ছিল অস্পষ্ট। কিন্তু এখন প্রতিটি সরকারি বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে বন্টন হচ্ছে। এটি আমাদের জন্য একটি পজেটিভ বার্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজিম উদ্দিন, বিভাগীয় কমিশনারের পিএস ইবনে মিজানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন বরাদ্দ চাহিদার চেয়েও অনেক অপ্রতুল। বিগত এক যুগের অধিক সময় ধরে এই বরাদ্দের কোন পার্থক্য হচ্ছে না। আশা করছি বতর্মান প্রশাসন এই বরাদ্দ বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন।
এ সময় সভাপতির বক্তব্যে ইউএনও মো: আরিফুল ইসলামের প্রিন্স বলেন, এডিপির অর্থায়নে সংশ্লিষ্ট সকল নীতিমালা মেনে এই বরাদ্দ সুষ্ট বন্টন করা হয়েছে। আমরা চাই সরকারি অর্থের সৎ ব্যবহার।