
ময়মনসিংহের মুক্তাগাছায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ডাক বাংলো মাঠে থানার সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদ পত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড়যুগ ব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনসহ সকল পৈশাচিকতা মুক্ত একটি সুস্থির-শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা।
দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মুল লক্ষ্য।
উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান সরকার, সদস্যসচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন
মোঃ হাবিবুর রহমান খান রতন আহবায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি,মোঃ কামরুজ্জামান লেবু যুগ্ন আহবায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি, মোঃ শহীদুল ইসলাম সভাপতি মুক্তাগাছা পৌর বিএনপি, মোঃ মুরশিদুজ্জামান খান সাইফুল, সম্পাদক মুক্তাগাছা পৌর বিএনপি।
সভাপতিত্ব করেন মন্জুরুল হক আরিফ আহবায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি। পরে ডাক বাংলা মাঠ থেকে একটি বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।