1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার নির্দেশ: কৃষি উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী। এ সময় তিনি কর্মকর্তাদের মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার জন্য নির্দেশ দেন।

রোববার (১৮ আগস্ট) সকালে কৃষি মন্ত্রণালয়ে আসেন তিনি। প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও  মতবিনিময় করেন। মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী গত শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর