1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবিতে প্রায় ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুইয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা নদীতে ডুবে কমপক্ষে ৫৮ জন মারা গেছেন। তারা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা করেছিলেন।

দেশটির রেডিও গুইরাকে থমাস দিমাসে বলেন, আমরা ৫৮টি মরদেহ উদ্ধার করেছি। আমরা জানি না কতজন লোক এখনও পানির নিচে আছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, কাঠের নৌকাটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। শুক্রবার (১৯ এপ্রিল) মোপোকো নদীতে নৌকাটি যখন ডুবে যায়, তখন যাত্রীদের কেউ দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ কাঠের কাঠামোর ওপর বসেছিলেন।

নৌযানটি নিয়ে যাত্রীরা রাজধানী বানগুই থেকে ৪৫ কিরোমিটার দূরে মাকোলোতে গ্রাম প্রধানের শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে নৌকাটি ঘাট থেকে ছাড়ার পরপরই সমস্যা দেখা দিতে থাকেএবং একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। ঘটনার ৪০ মিনিট পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর