1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু

সোহেল রানা,টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর মোটরসাইকেলের ১জন মারাত্মক ভাবে আহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মজিবুর রহমান ও তার বড় ছেলে জাহিদ মোটরসাইকেল যুগে আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রা বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে ছেলে জাহিদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি বড় আশ্রার দিকে রওনা হয়। পথিমধ্যে মধুপুর দিক থেকে বেপরোয়া ভাবে আসা অপর মোটরসাইকেলের চালক খুব দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি লাগিয়ে দিলে বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।

এঘটনায় অপর মোটরসাইকেলের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনায় নিহত মজিবুর রহমান মহিষমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ও আশ্রা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর