1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মতলব দক্ষিণে ঘিলাতলী কামিল মাদ্রাসার সবক অনুষ্ঠান

মোজাম্মেল প্রধান হাসিব, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঘিলাতলী সামাদিয়া কামিল মাদরাসা সভাপতি মো. এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরসার অধ্যক্ষ মাওলানা এম এ বাশার। মাদরাসার সহকারী অধ্যাপক মাও. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরসা গভর্নিংর সহ-সভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, সদস্য মাও. মো. আনোয়ার হোসেন, মাদরাসার সাবেক শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, বিএফ শাহীন কলেজের উপাধ্যক্ষ মো. নূরে আলম ফেরদাউস, মাদরাসার গভর্নিং বডির সদস্য মো. আজহার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুর রশিদ পাটোয়ারী, নারায়ণপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানে সহীহ বুখারীর সবক প্রদান করেন ঐতিহ্যবাহী ধামতী আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস মাও. মো. ফজলুল করিম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর