1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভোলায় ০১ টি আগ্নেয়াস্ত্র, ১২ টি হাতবোমা, ০২ রাউন্ড কার্তুজসহ ০২ জন সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

আজ রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুক্ষ্যাত ডাকাত সর্দার মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী  চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার রাতে  বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং ০৯ নং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  উক্ত এলাকা হতে  ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড ফাকা কার্তুজ, ১২ টি হাতবোমা, ০৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ডসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম কে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর