1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভুয়া কাবিন নামায় বিয়ে, এসআইয়ের বিরুদ্ধে মামলা।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মানিকগঞ্জে ভুয়া কাবিননামায় স্বাক্ষর নিয়ে স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী স্ত্রীর মর্যাদা পেতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর থানায় কর্মরত রয়েছেন। তার নাম আকবর আলী খন্দকার। এর আগে ওই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সদর থানায় কর্মরত ছিলেন।

ওই সময় আকবর আলী সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত এক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন করে স্ত্রী পরিচয়ে শারীরিক সম্পর্কসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী ওই নারী জানান, স্ত্রী হিসেবে পরিবারের সঙ্গে পরিচয় ও সামাজিক মর্যাদা দিতে অস্বীকার করায় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ভুক্তভোগী ওই নারী পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। তাতে কোনো সুরাহা না হওয়ায় চলতি বছরের ২৮ জানুয়ারী এএসআই আকবর আলী হুমকি-ধমকি দিয়ে ভুক্তভোগী নারীকে আপস মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগী তাতে রাজি না হয়ে স্ত্রী হিসেবে মর্যাদা পেতে গত ২৪ এপ্রিল মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

ভুক্তভোগী নারীর করা লিগ্যাল এইডের প্রতিবেদন ও আদালতের মামলা সূত্রে জানা গেছে , বিগত এক বছর আগে আমিনুর ইসলাম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা ধার দিয়েছিলেন ভুক্তভোগী নারী। সেই টাকা কথামত ফেরত না দেওয়ায় আমিনুরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক আকবর আলী খন্দকারের সাথে পরিচিত হন৷ পরবর্তীতে তারা মোবাইলে বিভিন্ন সময় কথা বলতেন এবং আলী আকবরের কথামতো বিভিন্ন জায়গায় দেখা করতেন।

এর মধ্যে এএসআই আকবর আমিনুরের কাছে থেকে ভুক্তভোগী নারীকে এক লাখ টাকা আদায় করে দেন। কথা ও দেখা করার মাধ্যমে একপর্যায়ে তারা প্রেম ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর গত বছরের ১০ অক্টোবর মায়ের অসুস্থতার কথা বলে ভুক্তভোগী নারীর কাছে থেকে দুই লাখ ২০ হাজার টাকা নেন পুলিশের ওই কর্মকর্তা। মানিকগঞ্জের লিগ্যাল এইডে অভিযোগ করেন।

এ বিষয়ে হরিরামপুর থানার এএসআই আকবর আলী জানান, একটি কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। কিন্তু তার সঙ্গে কোনো প্রেম অথবা শারীরিক সম্পর্কের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, আদালতের মামলাটি তদন্ত করছে পিবিআই। তাদের প্রতিবেদনে আদালত ব্যবস্থা নিবেন। আমাদের দফতরে যে অভিযোগ সেটিরও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর