1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৩০ বার পঠিত

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার(৩মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য(প্রো-ভিসি) প্রফেসর ডক্টর এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে দুই হাজার ১২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। শতকরা উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ১০ মে অনুষ্ঠিতহবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর