1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সাভার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ২০০০ সালে নির্মিত ‘শহীদ রফিক সেতুর’ টোল আদায় দীর্ঘ ২৪ বছর হলেও এখনো বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন সিংগাইরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ইসলামী ছাত্র আন্দোলন ,পরিবহনের ড্রাইভার, হেল্পার ও মানিকগঞ্জ সিংগাইরের সাধারণ জনগণ।

শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্নস্থানে ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রুমির সঞ্চালনায় টোল মওকুফের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমান।

এ সময় বক্তারা বলেন, আর কখনো এই সেতুর টোল আদায় করতে দেয়া হবে না। ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দীর্ঘ ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করেন। ২০১৩ সালে সাবেক সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল মওকুফ করা হয়। কিন্তু বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাক-ঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় করা শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই অবৈধ টোল আদায়।

টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচিতে সিংগাইর, মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি, এই সেতুর টোল মওকুফ করে দেয়া হোক। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বক্তারা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর