1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ভালোবাসা দিবসে প্রকাশ হলো নতুন প্রেমের গান  Bhalobashi Bolte Chai 

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পঠিত

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হলো নতুন প্রেমের গান  Bhalobashi Bolte Chai এর মিউজিক ভিডিও। ভালোবাসা উচ্চারণের সাহস জোগানো এই গানটি প্রকাশ করেছে PPR Music এর ইউটিউব চ্যানেল ও পার্থ প্রতীম রায়ের ভেরিফাইড ফেসবুক পেজ ।

প্রেম, অপেক্ষা আর না–বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, পার্থ প্রতীম রায় ও সুষ্মিতা। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী।

গানের ভিডিও নির্মাণ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান। বাবার মতো বরাবরই নির্মাতা হওয়ার স্বপ্ন লালন করেছেন তিনি। গ্র্যাজুয়েশন শেষ করে ব্র্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকলেও তাঁর আগ্রহের জায়গা ছিল চলচ্চিত্র নির্মাণেই।

ভালোবাসা দিবসে ভিডিওটি প্রকাশ উপলক্ষে নির্মাতা সি. এফ. জামান বলেন, এটি শুধু একটি ভিজ্যুয়াল নয়, এটি এক টুকরো অপেক্ষা। অনেক রাতের আলোচনা, অনেক সুরের খোঁজ আর অসংখ্য দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে আসা একটি প্রেমের গল্প। আশা করি দর্শকরা দেখবেন, শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।”

ঢাকার উত্তরা এলাকায় চিত্রায়িত হয়েছে ভিডিওটি। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস, সম্পাদনা ও কালার করেছেন কিশোর। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে বসন্তের এই বিশেষ উপহার।

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত ‘Bhalobashi Bolte Chai’ ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এই বসন্তে ভালোবাসা যেন একটু জোরেই বলা যায়-সেই আহ্বানই জানাচ্ছে গানটি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর