1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকা মুক্ত দিবস পালিত

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

যথাযথ মর্যাদায় ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালী, শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। প্রথমে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূষ্পস্তবক অর্পন করেন। পরে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার পৃথক পূষ্পস্তবক অর্পন করেন।
দোয়া পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা মু. আশরাফ উদ্দিন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, গাজী লাল মাহমুদ সরকার, কাজিম উদ্দিন, আব্দুস সালাম, আশরাফ আলী, পারভেজ খোকন, আনিছুর রহমান বাদল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, মুজিবুর রহমান মজু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, বীরমুক্তিযোদ্ধা সন্তান উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সাবেক আইন বিষক সম্পাদক রফিকুল ইসলাম নাননু, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগণ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা জামায়াত ইমলামী ও অন্যান্য সামাজিক, সাংস্তৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর