1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকা দুর্গাপূজার নিরাপত্তায় থাকবে বিএনপি ও জামায়াত

খলিলুর রহমান,ভালুকা (ময়মনসিংহ) :
  • প্রকাশে সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় আর কয়দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি সরাসরি মাঠে থাকবে বিএনপি ও জামায়াত। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীর কাজ শেষ বাকী রং দেওয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ অক্টোবর পৌর সদরসহ উপজেলার ৬১টি মন্ডবে একযোগে দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। শারদীয় উৎসব উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। দুর্গাপূজা নিরাপদ ও নির্বিগ্ন করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অপরদিকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও করা হয়েছে বিশেষ নিরাপত্তা কমিটি। সবমিলে এবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে উপজেলায় ৬১টি মন্ডপ। প্রশাসন ও রাজনৈতিক দলের এমন উদ্যোগে সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বীরেন রায় জানান, নিরাপদ ও নির্বিগ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষে নিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন, বিএনপি ও জামায়াতের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু বলেন, দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জামায়াতের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এছাড়াও সকল পূজা মন্ডব আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকবে।

ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার মধ্যে অবস্থিত সকল মন্দিরে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এবিষয়ে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম জানান, তার ব্যক্তিগত পক্ষ থেকে ৬১টি মন্ডবে ৫হাজার করে ৩ লক্ষ ৫ হাজার টাকা শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার পূজা উদযাপন কমিটি ও মন্ডব ভিত্তিক ৬১টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৬১টি মন্ডবে উপজেলা বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা কমিটি গঠন করা করে দেওয়া হয়েছে।

ভালুকা মডেল থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, দুর্গাপূজায় নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান জানান, দুর্গাপূজা নির্বিগ্নে সম্পন্ন করার জন্য, প্রতিটি মন্ডবে ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে।

ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মন্ডব প্রশাসনের নজরদারীতে রয়েছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর