1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় স্কুলের অফিস থেকে চুরির মাল উদ্ধার গ্রেফতার-২

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় স্কুলের অফিস থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকার অবিযোগে মোঃ দিনার (২২) ও আলী আহাম্মদ (৪৫) কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানাযায়, ৫ িসেপ্টেম্বর উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের গ্রামের ৫৯ নং ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে অফিস কক্ষ হইতে ১টি সাউন্ড বক্স, ১টি আইপিএস মেশিন, ২টি আইপিএস ব্যাটারী ও ১টি ফটোকপি মেশিনসহ প্রায় দুই লক্ষ টাকার মাল চুরি করে নিয়া যায়। এ ঘটনায় উক্ত স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর