1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ভালুকায় বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ৮ ডিসেম্বর ভালুকা মুক্তদিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার, ভালুকা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, সেক্রেটারী অধ্যাপক তৈয়ব হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আহসান উল্লাহ খান রুবেল, জাসাস ভালুকা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হুদা মাদানী, ভালুকা সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আলী আহসান, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নাননু প্রমুখ।

এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও সাংস্তৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর